ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে প্রয়াত এমপি স্বপন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ৪:১

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা মরহুম হাসিবুর রহমান স্বপনের স্মরণে ৫নং গালা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আ’লীগ নেতা আলহাজ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন ৫নং গালা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী মো. আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী আ. ফজলুল হক, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু সাঈদ তারা, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু তালেব, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু সাঈদ মেম্বর, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য এরশাদ আলী, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মতিন, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কার মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান শিখন, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, আ’লীগ নেতা আব্দুল হাই সরকার প্রমুখ।

সভায় হাসিবুর রহমান স্বপনের উন্নয়ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করা হয়। পরে মরহুম স্বপন এমপির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা