ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাউনিয়ায় বিএনপির একযোগে ৫৪ ওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৩:৪৭

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি একযোগে ৫৪টি ওয়ার্ডে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করেছে। গতকাল রোববার (১৬ মার্চ) উপজেলার ৬ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে পৃথকভাবে এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। 
জেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান লাকু, কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সিনিয়র যুগ্ন সম্পাদক মাহবুব আলম, যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম,সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েল সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সরেজমিনে এবং সচিত্র প্রতিবেদনের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিল পর্যবেক্ষণ করেন। 
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের যে ডাক সে ডাকের প্রতীক হিসেবে সেটাকে কাজে লাগিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর প্রথমপর্বে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে একসঙ্গে দোয়া ও ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়া হয়। স্ব স্ব ওয়ার্ডে পৃথকভাবে দোয়া ও ইফতার মাহফিল হওয়ায় একসাথে প্রায় ৩০ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। 

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক