আক্কেলপুরে যুব সমাবেশ ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও. শফিউল হাসান দিপু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, পৌর জামায়াতের আমীর জাকারিয়া হোসেন, সেক্রেটারি রিপন হোসেন সহ ইউনিয়ন সংগঠন ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
সমাবেশে ২০২৫-২৬ সেশনের জন্য আক্কেলপুর উপজেলা যুব বিভাগের কমিটি গঠন করা হয়। কমিটিতে হাবিবুর রহমান সভাপতি, রিপন হোসেন কে সেক্রেটারি ঘোষনা করা হয়।
প্রধান অতিথি বক্তবে বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগায়ে দ্বীন কায়েমের এই পথে যুবকদের এগিয়ে যেতে হবে। দেশ, রাষ্ট্র ও সমাজ গঠনে যুবকদের কাংখিত ভূমিকা রাখতে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানে তাকওয়া ও সবরের যে সংযম শিক্ষার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ আমরা পেয়েছি তা যুবকদের অনুধাবন করে ইউনিয়নের প্রতিটি প্রান্তরে দাওয়াতী কাজের জন্য ছুটে যেতে হবে
তিনি আরও বলেন, আগামী দিনে মানুষের ভালোবাসা অর্জনের মধ্যদিয়ে ভোটের মাধ্যমে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের সকল প্রকার দুর্নীতি দূর করা হবে। প্রতিটি কাজের হিসাব ভাউচারের মাধ্যমে জনগণকে দেওয়া হবে। এজন্য প্রতিটি কর্মী সমর্থককে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে