বৃষ্টিতে ভিজে কিছুটা শীতল হলো ঢাকা
গত কয়েকদিনের তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের অস্বস্তির পর স্বস্তির বৃষ্টির দেখা পেলো রাজধানী ঢাকা। সোমবার (১৭ মার্চ) বিকেল তিনটার পর আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেটসহ ধানমন্ডির বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। এতে করে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। আর তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছেন রাজধানীর মানুষজন।
এদিন দুপুরের পর থেকেই এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ এবং বাতাস শুরু হয়। এরপর বিকেল তিনটার পর অস্বস্তিকর গরমে নাস্তানাবুদ মানুষদের জন্য আশীর্বাদ হয়ে বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে।
আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, যেকোনো সময় বৃষ্টির পরশ বুলিয়ে দিতে পারে সেইসব এলাকার বাসিন্দাদের। অবশ্য আবহাওয়াবিদরা গতকালই জানিয়েছেন, আজ রাজধানী ঢাকাসহ সিলেট ও খুলনা বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান