২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) আব্দুল মালেক ।
সভায় বক্তব্য রাখেন- উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা.শাহালম সিদ্দিকী , উপজেলা ইঞ্জিনিয়ার আবু নাঈম নাবিল, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বসু,সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, সমবায় কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলার সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাজী, ডামুড্যা পৌরসভার আমির আতিকুর রহমান কবির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ প্রমূখ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি নির্ধারণ, উদযাপনের পরিকল্পনা এবং দায়িত্ববণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের