ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

দিল্লিতে নতুন ভূমিকায় ডু প্লেসিস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৪:৩৮

আইপিএলের আসন্ন আসরের আগে শেষ দল হিসাবে অধিনায়কের নাম ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার অক্ষরের ডেপুটিও ঠিক করে ফেলেছে তারা। দলটির সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ফাফ ডু প্লেসিস।

গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ডু প্লেসিস। গত আসরে দলটিকে নেতৃত্ব দিলেও এবার মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। আর নিলাম থেকে এই প্রোটিয়া ব্যাটারকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি।

ডু প্লেসিস বেশ অভিজ্ঞ হলেও তাকে অক্ষরের সহকারী হিসেবেই রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। অক্ষরকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী বলেছেন, 'অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত। ২০১৯ সাল থেকে তিনি দিল্লি দলের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। এই দল যে মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, অক্ষর তারই প্রতীক।'

'গত দুই আসরে অক্ষর আমাদের সহ-অধিনায়ক ছিলেন। এই সিদ্ধান্ত নেতা হিসাবে তার অগ্রগতির প্রতিফলন। অক্ষরের প্রতি আমাদের কোচিং স্টাফসহ দলের সবার আস্থা রয়েছে। অক্ষরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন।'-যোগ করেন তিনি।

দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল বলেছেন, 'ক্রিকেটার এবং নেতা হিসেবে অক্ষরকে আমরা কাছ থেকে পরিণত হতে দেখেছি।'

নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুশি অক্ষরও। তিনি বলেছেন, 'দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। আমার ওপর আস্থা রাখায় দল কর্তৃপক্ষ এবং সাপোর্ট স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দলের সঙ্গে আমি ক্রিকেটার এবং মানুষ হিসাবে গড়ে উঠেছি। দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আমি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী।'

এমএসএম / এমএসএম

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!