উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ওই কিশোরী রেললাইনে শুয়ে ছিল বলে ভাষ্য পুলিশের।
সোমবার সকালে উপজেলার চরঘাটিনা রেলগেটের পাশে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই তপন ঘোষ জানান।নিহত রিতু খাতুন (১৪) উপজেলার কালিগঞ্জ গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের মেয়ে।এসআই তপন ঘোষ বলেন, মেয়েটি রেললাইনের উপর মাথা দিয়ে শুয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে সলপ থেকে উল্লাপাড়াগামী একটি মালবাহী ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় কাটা পড়ে ওই কিশোরীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, বাবা-মা মারা যাওয়ার পর থেকে নিজ বাড়িতে ভাই-ভাবির সঙ্গে থাকত রিতু। সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এক বছর ধরে আর স্কুলে যায় না। রিতু কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল বলে দাবি স্বজনদের।
কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই তপন
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য