নাসুমের জোড়া আঘাত
টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেটের দেখা পেল বাংলাদেশ। নাসুম আহমেদের ৪র্থ বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের ওপেনার রবীন্দ্র। নিজের দ্বিতীয় ওভারে অপর ওপেনার ফিন অ্যালেনকে ফেরান এই পেসার। এবার বল তালুবন্দি করেন সাইফউদ্দিন।
এর আগে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। তাই মাহমুদউল্লাহর দল ফিল্ডিংয়ে নামে।
পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি অতি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের।
সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে সাত উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতে টাইগাররা। তৃতীয় ম্যাচে হেরেছে ৫২ রানের ব্যবধানে।
সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মিরপুরের শেরেবাংলায় বিকেল ৪টায় মাঠে নামে টাইগাররা।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড: রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, টম ব্লান্ডেল, অ্যাজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ ব্যানেট।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি