ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৮-৩-২০২৫ দুপুর ১:২

টাঙ্গাইল নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে জরিপ- ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্য সার ও বিজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ  সকালে উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদজ নোমান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন ১২ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. আব্দু মোমিন, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগণ। 
প্রতি কৃষকে ১ বিঘা জমির জন্য ১ কেজি  উপশি গ্রীষ্মকালীন তিল বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার দেয়া হয়। উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকদের এ কৃষি প্রণোদনা কমসূচির বরাদ্দ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা