জাককানইবি: প্রয়াত কর্মচারীদের আত্মার শান্তি কামনায় ইফতার মাহফিল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত কর্মচারী সুলতান, শহিদুল্লাহ, শাহনাজ বেগম ও আবুল হোসেনের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ ২০২৫ তারিখ সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মচারীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এসময় বিশ্বদ্যিালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বিশ্বদ্যিালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে চতুর্থ থেকে তৃতীয় শ্রেণিতে পর্যায়োন্নয়নপ্রাপ্ত কর্মচারীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রয়াত কর্মচারীদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ে তাঁদের অবদান ও কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণমূলক আলোচনা করা হয়। প্রয়াত কর্মচারীদের স্মরণে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের কর্মচারী মো. নজরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
কুবিতে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
থামছেই না নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণশ্রমিকদের প্রাণহানি
দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যবস্থা করা হবে: ইউজিসি চেয়ারম্যান
শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
২০ বছরেও নিজস্ব অডিটোরিয়াম পায়নি কুবি
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গকসুর
গবির ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত
মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী
গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়