সদরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
ফরিদপুরের সদরপুর উপজেলায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রোজিনা বেগম (৩৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রজিনা ওই গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী।
জানা যায়, রোজিনা বেগমের নিজ জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। রাতে ট্রাক ভর্তি বালু ফেলতে আসলে রজিনা বেগম তদারকির জন্য বাইরে আসেন। বালু ফেলা শেষে ট্রাক ঘুরানোর সময় পিছনের দাড়িয়ে থাকা রজিনা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ঘাতক ড্রাইভার সোহেল মাতুব্বর ও কনট্রাক্টর রিংকু খাঁন ট্রাক রেখে পালিয়ে যায়।
নিহতের স্বামী বাচ্চু মাতুব্বর জানান, আমার স্ত্রী রোজিনা বালু ভরাটের কাজ তদারকি করতে গেলে ট্রাকে অর্ধেক বালু থাকায় ড্রাইভার সোহেল মাতুব্বর ও কনট্রাক্টর রিংকু খাঁনের সাথে তাঁর (রোজিনা) কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: মোতালেব ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বামী বাচ্চু বেপারী বাদি হয়ে সদরপুর থানায় ট্রাকের মালিক, ড্রাইভার ও কনট্রাক্টারসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন