ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় এক মাদকে বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৮-৩-২০২৫ বিকাল ৫:৪৯
যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত এক মাদকসেবি এবং বিক্রেতাকে জেল ও অর্থদন্ড দিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যশোর জেলা ক’সার্কেলের পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা আন্দুলিয়া গ্রামের বাবলু রহমানের ছেলে সুমন হোসেনকে (২৫) ১শ গ্রাম গাজাসহ আটক করে। দুপুর সাড়ে ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ভ্রাম্যমান আদলত বসিয়ে ওই মাদক বিক্রেতাকে জেল জরিমানা করেন। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যশোর জেলা ক’সার্কেলের পরিদর্শক মোঃ লায়েক উজ্জামান বলেন, আমাদের অভিযান অব্যহত আছে, এই অভিযান আরও বেগবান করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের  ৩৬ এর ৫ উপধারায় আসামীকে ৭দিনের জেল এবং নগদ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়