গাজায় হামলা বন্ধে মুসলিম নেতাদের কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহবান
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ মার্চ) জোহরের নামাজের পর ক্যাম্পাসে অনুষ্ঠিত মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস।
বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তাইন’, ‘ইসরায়েল ইজ অ্যা জেনোসাইড স্টেট’, ‘লং লিভ ফিলিস্তাইন’, ‘অকুপেশন ইজ এ ক্রাইম’ এমন স্লোগানে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান।প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, "গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।"
পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসান রহমান বলেন, ‘মানবতার চরম লঙ্ঘন করে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, তাদের জীবন শুরুর আগেই শেষ করে দেওয়া হচ্ছে। মুসলিম উম্মাহ যদি এখনই ঐক্যবদ্ধ না হয়, তবে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’
উল্লেখ্য, মিছিল শেষে সমবেতে মোনাজাতে গাজাবাসীর জন্য দোয়া-মোনাজাতে অংশ নেন শিক্ষার্থীরা। গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। তবে ১৯ মার্চ সেই চুক্তি ভঙ্গ করে তারা গাজার নিরীহ মানুষের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হন।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য