ঢাকা মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সুবর্ণচরে চাঁদাবাজীর মামলা করায় যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:৪১

নোয়াখালী সুবর্ণচরে থানায় চাঁদাবাজীর অভিযোগ করায়  রাতের আঁধারে ১ যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।।

ঘটনাটি ঘটে ১৮ মার্চ রাত ১২ টা ৩০ চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজারের দক্ষিনে নুর আলম বাড়ীর দরজায় প্রধান সড়কের ওপর।

ভুক্তভোগী চরক্লার্ক গ্রামের হাজী আব্দুর রশিদের পুত্র মোহাম্মদ রাশেদ (৩৫) বলেন, পাওয়া টাকা আদায় করে জনতা বাজার থেকে রাত ১২ টা ৩০ মিনিটের সময় তিনি বাংলা বাজারের উদ্দ্যশে হোন্ডা যোগে রাওয়ানা করেন পূূবপরিকল্পিত অনুযায়ী দূর্বিত্তরা তার অপেক্ষায় ওঁত পেতে থাকে। জনতা বাজারের দক্ষিনে নুর আলমের বাড়ীর সামলে পৌঁছালে মুখোশ ধারী ৩ জন যুবক হঠাৎ করে পাশে থেকে তাকে কোপাতে থাকে এবং দুইটি কোপ দুই হাতের বাহুতে লাগে তখন তিনি জীবন বাঁচাতে চিৎকার করে হোন্ডা জোরে চালিয়ে বাংলা বাজার আসলে তার আত্বীয় স্বজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ঠ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরো বলেন, মাটি ক্রয় বিক্রয় নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ আবু তাহের তার নেতৃত্বে  চরক্লার্ক ইউনিয়নের মধ্য কেরামতপুর গ্রামের সিদ্দিক সর্দারের পুত্র মোহাম্মদ ইস্রাফিল (৫০),  রুহুল আমিনের পুত্র মোঃ হেলাল (৪০),  কামাল মেম্বারের পুত্র জাবেদ (২২),  নুর নবীর পুত্র মাসুদ (২৩) সহ অজ্ঞাত ভাড়াটিয়া বাহিনী।

আমার ক্রয়কৃত পুকুরে মাটি তোলার সময় বাড়ী ও পুকুরের মালিক সোহেলের বাড়ীতে প্রবেশ করে চাঁদা দাবী করে। এর পূর্বে যুবদল পরিচয় দানকারি আবু তাহের জনতা বাজারে তার লোকজন সহ আমাকে আটকিয়ে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়,  যা চরক্লার্ক ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ অবগত আছেন, পরে ঐ টাকা ফেরত দেয়ার কথা থাকলেও দেয়নি বরং আরো ৫ লাখ টাকা চাঁদাবাদী করেন তাহের সহ তার সাঙ্গপাঙ্গরা।  চাঁদা দাবীর ঘটনায় গত ১৭ তারিখ  তাহের, জবেদ, ইস্রাফিল, হেলাল মেস্তুরি, জাবেদসহএকাধিক ব্যক্তিকে আসামী করে চরজব্বর থানায় লিখিত অভিযোগ করি এবং স্থাণীয় সাংবাদিকদের অবগত করলে তারা সংবাদ প্রকাশ করে।

থানায় অভিযোগ করার পরেই তারা আমাকে হত্যার নিল নকশা আঁকতে তাকে এবং ১৮ তারিখ রাতে আমাকে কুপিয়ে আহত করে। কোপানোর ঘটনায়  চিকিৎসা শেষে  মামলা করবেন বলে জানান তিনি।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন এ ঘটনার আগে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন তবে হামলার ঘটনায় এখনো অভিযোগ করেন নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

হাটহাজারীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

ইসলামী ব্যাংক নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র এদেশের মানুষ হতে দেবে না

মুকসুদপুর রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

তাড়াশে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন এমপি ভিপি আয়নুল হক

বড়লেখায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, স্মারকলিপি প্রদান

দেশে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, জবাবদিহিতা নিশ্চিতের দাবি এবি পার্টির

নওগাঁয় বাসের ধাক্কায় যাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ঈদের আনন্দে মুখর ধামরাইয়ের আলাদীনস পার্ক, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাগেরহাট খান জাহান (রঃ) মাজার দীঘির কুমিরে নেয়া শিশুর মৃতদেহ উদ্ধার

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ মহসীন

গোদাগাড়ীতে ৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ

রায়পুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় জিডি