হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ দখলকারীর গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) উপজেলার কাটিরহাট ইউনিয়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুৎফর নাহার শারমিন।
অভিযান সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার এক ব্যক্তির সরকার থেকে লীজ নেয়া বার শতক জায়গা (যার আনুমানিক মূল্য বারো লক্ষাধিক টাকা) একই এলাকার আরেক ব্যক্তি অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছিলেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গায় প্রকৃত মালিক কে দখল বুঝিয়ে দেয়া হয়। এছাড়া একইদিন দুপুরের দিকে উপজেলার কাটিরহাট বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় দুই মামলায় দুই ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয়। অভিযান পরিচালনা করার সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালত আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান