ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কলম্বিয়া ম্যাচের আগে সতর্ক ব্রাজিল, সমর্থকদের পাশে চান কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৪:৪৭

কোচ হিসেবে এখনো নিজেকে সেভাবে প্রামণ করতে পারেননি দরিভাল জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ে দলের সেরাটা বের করে আনতে পারেননি তিনি। এবার তার সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। এবার কলম্বিয়া ও আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে তার দল।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন ব্রাজিল কোচ।

কলম্বিয়া ম্যাচ নিয়ে দরিভাল বলেন, 'আশা করি, আমরা উন্নতির ধারা ধরে রাখব। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় দল আত্মবিশ্বাস অর্জন করতে শুরু করেছে। দুটি অসাধারণ প্রতিপক্ষের বিপক্ষে এই মুহূর্তে বিশেষ সতর্কতা দরকার।'কলম্বিয়া ম্যাচ নিয়ে বেশ সতর্ক ব্রাজিল। দরিভাল বলেন, 'তারা ঐতিহ্যবাহী একটি দল, যারা খুবই ধারাবাহিক। কলম্বিয়া জাতীয় দল উন্নতির পথে আছে। রোমাঞ্চকর কিছু খেলোয়াড় আছে তাদের, যারা ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে খেলে।'

'ভক্তদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমি নিশ্চিত তাদের উপস্থিতিতে মানে গারিঞ্চার গ্যালারি পূর্ণ থাকবে। আমরা শক্তিশারী একটি দলের বিপক্ষে দারুণ এক প্রদর্শনী মেলে ধরব, দারুণ এক ম্যাচ খেলব। কোনো সন্দেহ নেই, ব্রাজিল দল ভালো একটা ম্যাচ খেলবে।'-যোগ করেন তিনি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ