ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইসরাইয়েল কর্তৃক চলমান গণ হত্যা ও ভারতী সরকারের মদদে ভারতীয় মুসলিম নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংগ্রামী তাওহীদি জনতা পাঁচবিবি'র ব্যানারে ২১ মার্চ শুক্রবার বাদ জুম'আ বায়তুন নুর জামে মসজিদের উত্তর গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদিক্ষণ করেন।
মিছিল পূর্ব এক সমাবেশে মিলিত হোন মুসল্লিরা। পাঁচবিবি বণিক সমিতির সমাজ সেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, মুয়াজ্জিন হাফেজ মাওলানা জামিল হোসেন, হাফেজ আবু হাসান, সড়াইল কলেজের প্রভাষক শাহাজান আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আমিন ফকির, এনামুল হক, ডাক্তার মোয়াজ্জেম হোসেন।
এসময় বক্তরা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদের উপর বোমা মেরে গণ হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম, ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে দায়ী করে বক্তব্য রাখেন। এসময় তারা ইসরায়েলী পণ্য বর্জনের আহবান জানান।
এবং ফিলিস্তিনি সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’