আওয়ামীলীগ নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে জাককানইবি'তে বিক্ষোভ-সমাবেশ
আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ) জুমা'র নামাজ পর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের কদমতলা চত্তরের সামনে দিয়ে বিদ্রোহী হলের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় শিক্ষার্থীরা 'ক্ষমতা না জনতা, জনতা জনতা', 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না', 'অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, '৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর একটা ইন্টেরিম সরকার গদিতে বসেছে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য। সাধারণ মানুষ আশা করেছিল, এতদিন দেশের মানুষ যে অধিকার থেকে দূরে ছিল সে অধিকারগুলো ফিরে পাবে, সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিচার দেখতে পাচ্ছি না। আমাদের শহীদরা জীবন দিয়েছিল এদেশের মুক্তির জন্য। কিন্তু মুক্তির জন্য যা করা উচিত সরকার সেগুলো করছে না।'
আন্দোলনরত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেন, 'আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি। শুধু জুলাই হত্যাকাণ্ড না, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে।'
এমএসএম / এমএসএম
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা