ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১:২

বরিশালের বাকেরগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রুহিতারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি তরমুজ বহনকারী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে পটুয়াখালীর দিক থেকে আসা একটি ভাঙারি বোঝাই ট্রাক তরমুজ বহনকারী ট্রাকের পিছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ট্রাক দুটির সংঘর্ষ লেগে দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়।

দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহত চারজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইসলাম একজন তরমুজ ব্যবসায়ী তার বাড়ি ঢাকা গাজীপুর বরনি গ্রামে। তিনি তরমুজ ক্রয় করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার স্বীকার হন। 

ঢাকা বরিশাল মহাসড়কের দুর্ঘটনা স্থানে প্রায় এক ঘণ্টা যানজটের দেখা দিলে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে যানজটমুক্ত করেন। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে দেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত