ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৮-৯-২০২১ বিকাল ৫:৩১

হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে প্রয়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি-পপুলেশন (এমএমএম, এমএসডব্লিউ, হিজড়া) ইন বাংলাদেশ প্রকল্পের দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর, বি লাইট হাউজ কনসোর্টিয়ামের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই হলরুমে সিভিল সার্জন ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম শিপনের সভাপতিত্বে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- লাইট হাউজ কনসোর্টিয়ামের সাব-ডিআইসি ইনচার্জ মেহেদী হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, হাজী হামেজ উদ্দিন কলেজের উপাধ্যক্ষ সেলিম মৃধা, এসডিএর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন, অ্যাড. হুমায়ুন কবির, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন, এসআই বিপুল হালদার, জলে ভাসা পদ্ম হিজড়া জনগোষ্ঠীর নিশি হিজড়া। 

অ্যাডভোকেসি সভায় আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীবৃন্দ, লাইট হাউজ কনসোর্টিয়ামের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে প্রয়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি-পপুলেশন (এমএমএম, এমএসডব্লিউ, হিজড়া) ইন বাংলাদেশ প্রকল্পের দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর, বি লাইট হাউজ কনসোর্টিয়াম বাংলাদেশের ৫টি বিভাগের ১৯টি জেলার ২৮টি এলাকায় হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। এপ্রিল ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত