ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনে ইসরায়ালি হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১:২১
ফিলিস্তিনে ইজরাইল কর্তৃক বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে  টাঙ্গাইলের ধনবাড়ীতে  উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
গতকাল ২১শে মার্চ ২০২৫ ইং রোজ শুক্রবার বাদ জুম'আ নামাযের পরে ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল- জয়দেবপুর- জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি ধনবাড়ী মডেল মসজিদ এর সামনে  ‌গি‌য়ে শেষ হয়। 
 
ধনবাড়ী মডেল মসজিদ এর সাম‌নে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন-ধনবাড়ীর সর্বস্তরের তৌহিদী জনতা । 
 
সভায় বক্তারা  ইসরায়লী হামলার নিন্দা জানান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করার জন্য এবং সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। একইসাথে ইসরায়েলি এবং ইহুদিদের পণ্য বর্জনের আহবান জানান। পরে ফিলিস্তিনীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ