ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ডের বিভীষিকা হলেন নাসুম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২১ বিকাল ৫:৩৪

কী দারুণ এক স্পেলই না করলেন নাসুম আহমেদ। এতদিন ইনিংসের প্রথম ওভারে আসতেন মেহেদী হাসান। হঠাৎ ওই পরিকল্পনা বদলে মাহমুদউল্লাহ রিয়াদ নিয়ে আসলেন নাসুমকে। অধিনায়কের আস্থার প্রতিদান কীভাবে দিতে হয়, সেটাই যেন দেখিয়েছেন তিনি।  

শুরুটা করেছিলেন ইনিংসের একদম প্রথম ওভারে। চার বল ডট দেওয়ার চাপটা পঞ্চম বলে সুইপ করে সরিয়ে দিতে চেয়েছিলেন ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র। কিন্তু ঠিকঠাক হয়নি সেটি। কিছুটা দৌড়ে এসে ক্যাচ ধরেন মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেট মেডেনসহ ওই ওভার শেষ করেন নাসুম।

এরপর ইনিংসের তৃতীয় ওভারে আসেন তিনি। প্রথম তিন বলে দিয়ে ফেলেন ৬ রান। আগের ওভারে সাকিবকে রিভার্স সুইপ করে ছক্কা হাঁকানো ফিন অ্যালেন নাসুমকেও একই শটে সীমানাছাড়া করতে চান। কিন্তু সাইফের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর কয়েক ওভার বিরতি দিয়ে ইনিংসের ১০ম ওভারে বোলিংয়ে আসেন নাসুম। এই ওভারে কোনো উইকেট না পেলেও দেন কেবল ৪ রান। ফের ইনিংসের ১২তম ওভারে নাসুমকে বোলিংয়ে নিয়ে আসেন রিয়াদ।

প্রথম ওভারে দিয়েছিলেন উইকেট মেডেন। এবার জোড়া উইকেট নিয়েও দিলেন না একটি রানও। দ্বিতীয় বলে হেনরি নিকলসের পর তৃতীয় বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিক সম্ভাবনাও। পরে অবশ্য হয়নি সেটি।

৪ ওভার বল করে দুই মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নিয়েছেন নাসুম। এতে অবশ্য একটি রেকর্ডও করে ফেলেছেন এই স্পিনার। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক ম্যাচে দুই মেইডেন দিয়েছেন নাসুম। এর আগে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে নাজমুল অপু ৪ ওভার হাত ঘুরিয়ে দুই মেডেনসহ ১৪ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট।

এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ড ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছেন ৭২ রান।

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি