ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উখিয়ায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বনবিভাগ


এম ফেরদৌস, উখিয়া photo এম ফেরদৌস, উখিয়া
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৩:৩

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ উখিয়া রেঞ্জের আওতাধীন সদর বিটে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা পাঁচটি স্থাপনা গুঁড়িয়ে দিলো বনবিভাগ।শনিবার (২২ মার্চ) উখিয়া রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে রাজারকুল রেঞ্জ কর্মকর্তা( সহকারী বন সংরক্ষক) অভিউজ্জামান নিবিড় সহ বিভিন্ন বিটের কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।বনবিভাগ সুত্রে জানা গেছে, উখিয়া সদর বিটের শীলের ছড়া, টিএন্ডটি ও কুতুপালং এলাকায় বনভূমি জবরদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে একটি চক্র। পট পরিবর্তনের সুযোগে বনবিভাগের জায়গায় নতুন করে স্থাপনা নির্মাণ শুরু করে।

বিষয়টি জানার পর জবরদখলদারদের বরাবর নোটিশ প্রদান করে বনবিভাগ। উখিয়া সদর বিট কর্মকর্তা আবদুল মান্নান স্বাক্ষরিত নোটিশের কোনো জবাব না দেওয়ার ফলে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বনবিভাগ। 

অভিযানের সময় পাকা ও আধা পাকা দালান গুড়িয়ে দেওয়া হয়। এসময় অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কঠোর সতর্কবার্তা প্রদান করে বনবিভাগ। উচ্ছেদ অভিযান শেষে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করে জবরদখল না করার নির্দেশনা প্রদান করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান,”অবৈধভাবে বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণকারীদের বরাবর নোটিশ প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। কিন্তু তারা ১৫দিনেও নোটিশের কোনো জবাব না দিয়ে বনবিভাগের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। তথ্য উপাত্ত সংগ্রহ করে জানতে পারি বনভূমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালনা করে পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বনভূমি জবরদখল না করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। জবরদখলদারদের প্রতি একটাই সতর্কবার্তা সেটা হচ্ছে যতবড় পরিচয় থাকুক না কেনো অবৈধভাবে বন দখল করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উখিয়া রেঞ্জে জবরদখল প্রতিরোধে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।” অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, বিশেষ টহল দলের ক্যাচিং মারমা, জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান সহ স্টাফ,সিপিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের