ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আ. লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জুলাইয়ে আহতদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৩:৪৮

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আল্টিমেটাম দেন।

কর্মসূচি অনুযায়ী, এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদ মিনারে জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য ও আহতরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে৷ 

বিক্ষোভ সমাবেশে কর্মসূচি ঘোষণা করে আহতরা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে হবে। এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে ৪৮ ঘণ্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে শহীদ মিনারে তাদের সেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আহতদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সব উপদেষ্টার অবস্থান স্পষ্ট করতে হবে। কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তাদের গদি থাকবে না। কোনও রাজনৈতিক দল যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’

দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে

২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার

জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের

শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০

রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর