ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

এক পয়েন্ট পেলেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত আর্জেন্টিনার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৪:১৬

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ সালের বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে জাপান। প্রথম দল হিসেবে আগামী বিশ্বকাপের টিকিট কেটেছে তারা। দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করার একেবারেই দ্বারপ্রান্তে আছে আর্জেন্টিনা।

আর মাত্র এক পয়েন্ট পেলেই আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে। আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে ড্র করে অন্তত একটা পয়েন্ট তুলতে পারলেই বিশ্বকাপে পা রাখবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ রাউন্ডে ২৮ পয়েন্ট তুলে টেবিলে শীর্ষে আছে। বাকি পাঁচ ম্যাচেও যদি তারা হারে সেক্ষেত্রে অষ্টম অবস্থানে থাকা ভেনেজুয়েলা পয়েন্ট ও গোল ব্যবধানে আর্জেন্টিনাকে ছাড়াতে পারবে না। ১৩ পয়েন্ট পাওয়া বলিভিয়া বাকি পাঁচ ম্যাচে জিতলে এবং আর্জেন্টিনা বাকি সব ম্যাচে হারলেও প্লে অফ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করলে তাদের পয়েন্ট হবে ২৯। সেক্ষেত্রে বলিভিয়া হাতে থাকা পাঁচ ম্যাচেও যদি জেতে তাদের পয়েন্ট দাঁড়াবে ২৮। যে কারণে আর্জেন্টিনা আর এক পয়েন্ট পেলেই তাদের সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আগামী বিশ্বকাপে সরাসরি ৬ দল অংশ নেবে। সপ্তম অবস্থানে থাকা দল প্লে অফ খেলার সুযোগ পাবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ