ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

হাবিবুল্লাহ নগর ইউপিতে ভিজিএফ’র চাল বিতরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৪:২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭নং হাবিবুল্লাহনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৩ হাজার ২৪৫ টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এ সময় মো. মোখলেছুর রহমান বলেন, হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩ হাজার ২৪৫ জন সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এ সময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম, ইউপি সচিব মিলন চন্দ্র ঘোষ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন, আমিরুল ইসলাম, হাবিবুল্লাহনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ ও ইউপি সদস্যবৃন্দ। 

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা