সিরিজ নিশ্চিতে টাইগারদের প্রয়োজন ৯৪ রান
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯৩ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অপরদিকে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।
বুধবার ম্যাচের শুরুতেই স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পরে কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে শূন্য রানে আউট করেন নাসুম। এক ওভার না যেতেই কিউই শিবিরে ফের আঘাত হানেন তিনি। এবার আউট করেন ওপেনার ফিন অ্যালেনকে।
দুই উইকেট হারিয়ে কোণঠাসা নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় টম ল্যাথাম ও ইয়ংয়ের ব্যাটে। কিন্তু শেখ মেহেদীর বলে ২১ রান করে সাজঘরে ফিরে যায় টম ল্যাথাম। এরপর আবারো নাসুমের ভেলকিবাজি। নিউজিল্যান্ডের দলীয় ৫২ রানে হেনরি নিকোলসকে সরাসরি বোল্ড করেন তিনি। পরের বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করেন এই স্পিনার।
এরপর নিউজিল্যান্ড শিবিরে জোর আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ১৬ তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই ব্লান্ডেলকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। মিডঅনে থাকা নাঈম শেখের দারুণ ক্যাচে ১০ বলে মাত্র চার রান করেন ফেরেন এই ব্যাটসম্যান। একই ওভারের শেষ বলে কোল ম্যাককনচিকে ফেরান মোস্তাফিজ। নিজে বল করে নিজেই দারুণভাবে ক্যাচটি ধরেন। আর আজাজ প্যাটেলকে সরাসরি বোল্ড করেন সাইফউদ্দিন। আউট হওয়ার আগে প্যাটেলের ব্যাট থেকে আসে ৮ বলে ৪ রান। শেষদিকে আবারও মোস্তাফিজের ভেলকি। পর পর দুই বলে দুই উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং সমাপ্তি করেন ফিজ।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি