ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৩১ দফা মেরামতে নওশাদ জমিরের জনসংযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ৪:৩৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে জনসংযোগ করছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। 

আজ শনিবার  দুপুরে জেলার সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কালুপাঠা কৃষ্ণগঞ্জসহ বিভিন্ন গ্রামে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার এ জনসংযোগ করেন তিনি। এসময় তিনি ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে দেন৷ পায়ে হেটে বিভিন্ন গ্রাম, সড়ক,দোকান,অলিতে-গলিতে হেটে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌছিয়ে দেন। এছাড়াও তাকে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও খোঁজখবর নিতেও দেখা গেছে।

এবিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির জানান,দেশের সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছানোর জন্য এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ৩১ দফা বাস্তবায়নের বার্তা তিনি সহ তার দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে পৌছিয়ে দেয়ার কথাও জানান তিনি। 

এসময়  বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত