ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করতে কেন ভয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১১:২২

ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করা কয়েকজন শিল্পীকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। তারমধ্যে খোদ ‘হাসিনা’ চরিত্রে অভিনয় করে নুসরাত ফারিয়া পড়েছেন বেশ চাপের মুখে।সম্প্রতি স্ক্যান্ডাল উইদ সামিরসিন পডকাস্টে এসে এসব নিয়ে বিস্তর কথা বলেছেন ফারিয়া। এক পডকাস্ট আয়োজনে নুসরাত ফারিয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন?’
ফারিয়া: ‘সমালোচনা যেকোনো শিল্পীর জীবনের একটি অংশ। আমাদের কাজটা অনেকটা জুয়ার মতো। জুলাইয়ের পর থেকে যে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে, সেই সিনেমাতে সাইন করার পর অনেক প্রশংসা পেয়েছিলাম। মূলত যে চরিত্রে আমি অভিনয় করেছি তার জন্য। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ার পর পুরো দেশ আমাকে ঘৃণা করা শুরু করল। এই কারণে আমি কনফিউজড, কোনটা গ্রহণ করব। আমরা সবাই জানি দেশে কী হয়েছে। কিন্তু এ জন্য কোনো শিল্পীকে দোষারোপ করা ঠিক নয়।’
ফারিয়া জানান, ‘ইন্ডাস্ট্রির অনেকে আমার সঙ্গে কাজ করতে ভয় পাচ্ছেন। আমাকে নিয়ে কাজ করলে কোনো ধরনের ঝামেলা হবে কি না! যারা সেনসেবল মানুষ, প্রতিভাকে মূল্যায়ন করেন, তাদের কাছে এগুলো কোনো ম্যাটার করে না। কিন্তু অনেকে যারা সেফ জোনে থাকতে পছন্দ করেন, তারা হয়তো মনে করতে পারেন, এই মুহূর্তে আমরা ফারিয়াকে নিয়ে কাজ করব না।’
লম্বা বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ফারিয়া। ‘জ্বীন থ্রি’ নামের সিনেমাটির শুটিং শেষ করেছেন এরই মধ্যে। মুক্তি পাবে রোজার ঈদে। কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে ফারিয়ার সঙ্গে আছেন আব্দুন নূর সজল। জ্বীন থ্রি দিয়েই জাজ মাল্টিমিডিয়ায় সাত বছর পর ফিরেছেন ফারিয়া।

Aminur / Aminur

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’