ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হালান্ডের গোল, বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের গোলবন্যা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১১:৩০

বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত এক গোল করলেন ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ড। শুধু ওই এক গোলই নয়, মলদোভাকে পেয়ে রীতিমত গোল উৎসব করে নিয়েছে হালান্ডের দেশ নরওয়ে। প্রতিপক্ষকে হারিয়েছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নরওয়ে নেমেছিলো প্রথম ম্যাচ খেলতে। আই গ্রুপে নরওয়ের বাকি দুই সঙ্গী ইসরায়েল এবং এস্তোনিয়া। এই গ্রুপ ইসরায়েলও জিতেছে এস্তোনিয়ার বিপক্ষে। নরওয়ে বিশ্বকাপ খেলেছিলো মোটে তিনবার। সর্বশেষ ১৯৯৮ সালে। তাও আরলিং হালান্ডের জন্মের ২ বছর আগে। এখন সেই হালান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড।
যে কারণে, এবার নরওয়ের ফুটবলপ্রেমীদের আশা, হালান্ডদের হাত ধরে আবারও তারা মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। স্কেন্ডেনেভিয়ান দেশটি যে গ্রুপে রয়েছে, সেখান থেকে তাদের বিশ্বকাপে নাম লেখানোও অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে। যার শুভ সূচনাটা হয়ে গেলো প্রথম ম্যাচেই।
৫-০ গোলের মধ্যে দ্বিতীয় গোলটি করেন আরলিং হালান্ড। যেটার মধ্য দিয়ে তার অসাধারণ ক্যারিয়ারে গোলের সংখ্যা হয়ে গেলো ৩৯টি। ম্যাচ খেলেছেন মাত্র ৪০টি। 
ডর্টমুন্ডের ডিফেন্ডার হুলিয়ান রিয়ারসন গোলের সূচনা করেন ম্যাচের পঞ্চম মিনিটেই। ২৩তম মিনিটেই গোল দ্বিগুণ করেন আরলিং হালান্ড। রিয়ারসনকে প্রথম গোলে অ্যাসিস্ট করা থেলো আসগার্ড করেন তৃতীয় গোল। প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে (৪৩তম মিনিটে) আলেকজান্ডার সোরলথ করেন চতুর্থ গোল। ৬৯তম মিনিটে ম্যাচের ৫ম এবং শেষ গোল করেন অ্যারোন ডোনাম। আরলিং হালান্ড এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ জয়ের স্বাদ পেয়ে গেছেন। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ দেশকে বিশ্বকাপের মত বড় কোনো টুর্নামেন্টে তুলে আনা। ২০২২ বিশ্বকাপ, ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুলতে ব্যর্থ হয়েছিলেন। সামনে চ্যালেঞ্জ ২০২৬ বিশ্বকাপ।

 

Aminur / Aminur

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ