ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সকল দুর্যোগে সাধ্যমত আপনাদের পাশে থেকেছি: এস এম জাহাঙ্গীর


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১:৪৫

আমরা জনাব তারেক রহমানের নির্দেশে সকল দুর্যোগে সাধ্যমত আপনাদের পাশে থেকেছি। সামনের দিনেও সকল সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। স্বৈরাশ শাসক যেন এই বাংলার মাঠিতে আর ক্ষমতায় আসতে না পারে তার জন্য আমাদের কাজ করতে হবে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা কিন্তু পালিয়ে যায়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। গত ১৭ বছর যারা গুম, হত্যা এবং অর্থ পাচার করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা সহযোগিতা করবো। কোন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসকে আমরা কখনোই প্রশ্রয় দেবো না। জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যেন সুন্দর একটি সমাজ গঠন করতে পারি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে সবসময় আমরা আপনাদের সহযোগিতা করতে পারি।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনবি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

শনিবার (২২ মার্চ)  রাত ১০ টায় আব্দুল্লাহপুরে উত্তরা পশ্চিম থানা যুবদলের আয়োজন তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাবেক যুবদল নেতা ও ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত হয়ে প্রায় এক হাজার গরিব ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন। 

ঈদ উপহার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহবায়ক মিলন মিয়া, উত্তরা পশ্চিম থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাছুদুর রহমান, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. আলাউদ্দিন, উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন লিটু, বৃহত্তর উত্তরা থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার হোসেন বাবু, পশ্চিম থানা বিএনপি নেতা মো. সাগর মিয়া, বৃহত্তর উত্তরা থানার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব এছাড়াও যুবদল নেতা- সাইফুল, বাদশা, বিল্লাল, শাকিল, কালাম, বিপ্লব, সুমন, আতাউর রহমান, বাবু (ছোট), মাহমুদুল, রানা, মুস্তাকিম, বাদশা, এনাম সহ আরো ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল সহ আরো সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং এলাকাবাসী।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান