ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১:৪৬

 পবিত্র রমজানের মাহাত্ম ও সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরে কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ শনিবার বিকাল ৫ টায় কপিলমুনি সিটি প্রেসক্লাব আয়োজিত কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি র সাবেক এক নং যুগ্ন আহ্বায়ক ২নং কপিলমুনি ইউনিয়নের সাবেকৃ চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শেখ সেকেন্দার আলী, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, নাজির আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, টি এম সাইফুদ্দিন সুমন ,সন্তোষ সরকার, তোফাজ্জল সরদার, কাশেম জোয়াদ্দার,সুজায়েত, কপিলমুনি ইউনিয়নের জামায়াতের সভাপতি মোঃ রবিউল ইসলাম, মজিদ গাজী, হুরায়রা বাদশা, মিলন, শামসুজ্জামান, 

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কর্মকার , সাংবাদিক মুন্সি রেজাউল করিম মহব্বত, এস এম আব্দুর রহমান, এস কে আলিম, মিলন দাস, ও পাইকগাছা প্রেসক্লাবের সদস্য মোঃ খোরশেদ আলম প্রমুখ 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শহিদুল ইসলাম । পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত