জাককানইবি'র নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন একটি ভবনের ১০তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত নির্মাণ শ্রমিকের নাম মো. ইব্রাহিম (৫৫) ঠিকাদারি প্রতিষ্ঠান এনকেটি-এনএইচই (জেবি)-এর একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
আজ শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইব্রাহিম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকার বাসিন্দা। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন ১০তলা ভবনে কাজ করার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো. ইব্রাহিম। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা সরঞ্জাম না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকেরা কয়েক দফায় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের দাবি জানানেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘মৃত্যুর খবরটি শুনে আমি মর্মাহত। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিক এমকেটি এনএইচই কোম্পানিতে কাজ করত।'
তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'নিয়ম কি আছে সেটা দেখতে হবে। সেই সাথে চুক্তি আছে কিনা বা চুক্তিতে কি বলা আছে সেগুলোও দেখে ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, এ বিষয়ে সংশ্লিষ্ট ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য