লোহাগড়ায় নায়েব ইউনুস শেখের অপসারণের দাবিতে মানববন্ধন
নড়াইলের লোহাগড়ার ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) ইউনুস শেখের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রতিবাদে আজ রবিবার (২৩ মার্চ) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে,ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুস শেখ আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশ্রয়ে থেকে দীর্ঘদিন ধরে লোহাগড়ার সংখ্যালঘু ও সাধারণ মানুষের জমি অবৈধভাবে নিজের ও আত্মীয়-স্বজনের নামে লিখে নিয়েছেন। জমির নামজারি, পর্চা এবং খাজনা প্রদানের ক্ষেত্রে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করতেন।
স্থানীয়দের অভিযোগ, ইউনুস শেখ মাত্র ১১তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার আয় ও সম্পদের মধ্যে বিশাল অসঙ্গতি রয়েছে। মাত্র ৩২,২৪০ টাকা বেতনে চাকরি করেও তিনি কোটিপতি বনে গেছেন। তার নামে এবং বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে:
মানববন্ধনে বক্তারা ইউনুস শেখের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান। তারা বলেন, অবিলম্বে ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) ইউনুস শেখের অপসারণ এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
এ সময় বক্তারা স্থানীয় প্রশাসনের উদ্দেশে বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং দুর্নীতির মূলোৎপাটনের জন্য ইউনুস শেখকে অবিলম্বে চাকরিচ্যুত করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্থানীয় জনগণ এবং সাধারণ জনগণ। তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত