মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ ৫ দফা দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মকর্তা—কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে নিকট পাচ দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করেন। মানববন্ধনে মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাও. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হযরত মাও. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ওবায়দুর রহমান, সুপারভাইজার আমানুল্লাহ, মাস্টার ট্রেইনার মাও. আঃ হামিদ। ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ তাওহীদুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কাজীপুর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাও. মাজহারুল ইসলাম, বামন্দী ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাও. সিরাজুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মাও. আওলাদ হোসেন, আমঝুপি ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি হাফেজ মাও. ওমর ফারুক, মেহেরপুর সদর উপজেলা শিক্ষক সমিতির মাও. শাহজাহান কবীর সজল, মুজিবনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাও. সাইফুল ইসলাম, গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাও. আব্দুল হক। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, বিগত দিনে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমানে প্রকল্পটি অনুমোদনে নানা জটিলতা তৈরি করা হচ্ছে এবং এটি আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার পরিকল্পনা চলছে, যা তারা মেনে নেবেন না। শিক্ষকরা আরও জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন বকেয়া অবস্থায় রয়েছেন এবং ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় তারা আর্থিক সংকটে ভুগছেন। তিন মাস ধরে বেতন—ভাতা বন্ধ রাখা হয়েছে। মাত্র ৫ হাজার টাকায় আমরা পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছি। তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অতিদ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
উজানের ঢল ও টানা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই
বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ
ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া
রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ
পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা
গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১