কিউইবধ : ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়
ক্যাঙ্গারুর পর এবার কিউই পাখি শিকার। বাঘের থাবা থেকে রেহাই মিলছে না কারোরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসগড়া সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার নিউজিল্যান্ডকেও নাকানি চুবানি খাওয়ালো টাইগাররা, গড়ল আরেকটি ইতিহাস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ই ছিল না। সেই দলটিকেই ৪-১ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। একই পরিণতির অপেক্ষায় এবার কিউইরা।
এই প্রতিপক্ষের বিপক্ষেও টি-টোয়েন্টিতে জয় অধরা ছিল। সেই জয়খরা কাটানো হয়েছিল আগেই, এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করে নিলো মাহমুদউল্লাহ রিয়াদের দল।
মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে মাত্র ৯৩ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজে এখন তারা এগিয়ে ৩-১ ব্যবধানে। সিরিজের শেষ টি-টোয়েন্টি শুক্রবার।
আগের ম্যাচে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। এবার তাই ধীরগতিতে শুরু করেছিলেন দুই ওপেনার লিটন দাস আর নাইম শেখ। প্রথম দুই ওভারে তারা তোলেন ৪ রান। তবে কাজের কাজ হয়নি।
ইনিংসের তৃতীয় ওভারেই লিটনকে সাজঘরের পথ দেখান কোল ম্যাকঞ্চি। কিউই অফস্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ারে ফ্যাবিয়েন অ্যালেনের দুর্দান্ত ক্যাচ হন টাইগার ওপেনার (১১ বলে ৬)।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি