ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৫ দুপুর ৩:৩৮

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকায় স্মৃতি রাণী (৩৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। এর আগে সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। 

স্থানীয়রা জানান, নিহত স্বৃতির স্বামী ঢাকায় কাজে থাকায়   তিন সন্তান নিয়ে সে বাড়িতেই থাকতেন। আজ সোমবার সকালে  স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে আরাজি কদম তোলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে স্মৃতি রানীর  ঝুলন্ত মরদেহ দেখেন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিড়ালদহ এস কে ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রকি সরকারের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড শিবু দাশ

ত্যাগ, সংগ্রাম ও রাজপথের স্বীকৃতি সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক কাশিমপুরের মো. লিংকন মিয়া

রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড

সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ

কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ

পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা

গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার

মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা

রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ