শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ
আসছে বুধবার ২৬ শে মার্চ ২০২৫ ইং মহান স্বাধীনতা দিবস। জাতির শেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে সৌধ প্রাঙ্গনকে ধুয়ে মুছে পরিস্কার করা হয়েছে। যেকোনো ধরনের অপত্তিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চলছে সিসিটিভি স্থাপন ও ইলেকট্রনিক সব সেটিং এর কাজ। এছাড়াও চলছে ওয়াচ টাওয়ার নির্মাণ এবং সমগ্র স্মৃতিসৌধ এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসার প্রক্রিয়া ও সার্বক্ষণিক নজরদারির পুরো নিরাপত্তা বলয়ের কাজ।
গত সোমবার (১৭ মার্চ) থেকে বহিরাগত দর্শনার্থীদের স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আশেপাশের ফুটপাত হকারমুক্ত ঘোষনা করা হয়েছে। সৌধ এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার ব্যপারে রয়েছে সতর্কতা।
আগামী ২৬ শে মার্চের প্রথম প্রহরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুছ। দেওয়া হবে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার। তারা চলে যাওয়ার পর বিভিন্ন দেশের কূটনৈতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দলীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সমাজের সর্বস্তরের নাগরিকদের শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ পুনরায় উন্মুক্ত করা হবে।
পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাবসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন পুরো সৌধ এলাকা। তাছাড়া ভিতর বাহিরে থাকবে অসংখ্য সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান