সদরপুরে ধর্ষনের চেষ্টা অভিযোগে চাচা আটক
ফরিদপুরের সদরপুরে ভাতিজি কে ধর্ষনের চেষ্টা অভিযোগে চাচা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
রোববার (২৩মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জাকের শিকদার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ি থেকে বের হয়ে শিশু মিনহা (৭) দাদা বাড়িতে যাওয়ার পথে রসুন ক্ষেতে তার চাচা মোঃ ফারুক শিকদার (৪৫) এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী ওই শিশুর পরিবারের।
এ ঘটনায় রোববার রাতে শিশুটির মা সদরপুর থানায় এসে অভিযোগ দায়ের করে। আটককৃত মোঃ ফারুক শিকদার জাকের শিকদার ডাঙ্গী গ্রামের রাজ্জাক শিকদারের পুত্র। ফারুক শিকদারের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্ঠার অভিযোগ পেয়ে রাতেই তাকে আটক করে সদরপুর থানা পুলিশ।
আজ সোমবার সকাল ১১টার দিকে ফারুক শিকদার কে ফরিদপুর জেল হাজতে সোপর্দ করে শিশুটিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে জবানবন্দি নেওয়ার জন্য পাঠানো হয়েছে সদরপুর থানা থেকে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, এ ঘটনায় ধর্ষন চেষ্ঠা মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা