জুলাই-আগষ্ট'২৪ গণ-অভ্যুত্থানে শহীদ বীর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
বরিশালের বাকেরগঞ্জে ২৪ মার্চ (সোমবার) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-আগষ্ট'২৪ গণ-অভ্যুত্থানে শহীদ বীর পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) এর মাননীয় প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে, ঈদ উপহার বিতরণ কর্মসূচীর আহবায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলায় জুলাই-আগষ্ট'২৪ গণ-অভ্যুত্থানে শহীদ বীর ৯ পরিবারের মাঝে এই ঈদ উপহার ও তারেক রহমানের চিঠি বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে শহীদ বীর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্য-সচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, এ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ। উপহার সামগ্রী প্রদান শেষে তারা বীর শহীদদের কবর জিয়ারত করেন। ও শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির সদস্য-সচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু বলেন, বীর শহীদদের পরিবারের পাশে শুধু ঈদ উপহারই নয় আমরা সব সময় তাদের পাশে থাকবো। কারণ তাদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তির অবসান হয়েছে।
এমএসএম / এমএসএম
চন্দনাইশে ফাতেমা জিন্নাহ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা
কালকিনিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত ও নিরাপদ যাতায়াতের দাবিতে মানববন্ধন
নালিতাবাড়ীতে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী
পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
৬ মাসে ১,৫০০ বিরোধ নিষ্পত্তি, দেড় কোটি টাকা আদায়, দেশের ৫ম স্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস
কুড়িগ্রামে বিপিএইচসিডিএ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদালতের স্থিতাবস্থা আদেশের পরও নির্মাণ, মনপুরায় তীব্র বিতর্ক
মহাসড়কে উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে হাটিকুমরুলে পুলিশের বিশেষ অভিযান:
কুয়াকাটায় ট্রাকচালক হানিফ ফকির হত্যা: প্রধান অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে শ্রমিক সমাজ
ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও ৬০০ পরিবার