হাতিয়ায় এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের পথসভায় হামলায় আহত অর্ধশতাধিক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলায় অর্ধশতাধিক আহত।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই হামলার ঘটনা ঘটেছে। হান্নান মাসুদ জানান, স্থানীয় বিএনপির নেতৃত্বে একটি দল স্লোগানে লাঠি সোটা, ইটপাটকেল ,অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। এ সময় আমি সহ আমার নেতা কর্মী পঞ্চাশেরও অধিক আহত হয়েছে। গুরুতর আহত ছাত্র আন্দোলনের নেতা নিরব সহ বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে ।আব্দুল হান্নান মাসুদ আরো বলেন, হামলাকারীরা আমার গাড়িভাঙচুর করেছে এবং আমাদের ৪-৫ টা মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার জাহাজমারা বাজারে জাতীয় নাগরিক পার্টির পথসভা চলছিল। অন্যদিকে সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে কৃষক দলের এক ইফতার মাহফিলে কৃষকদলের সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাহাজমারা বাজারে প্রতিবাদ মিছিল বের করে বিএনপি। এ সময় দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্বনির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথাসময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেয়। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন ইউছুফ।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে কৃষক দলের একটি ইফতার মাহফিলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে কুপিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এই মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্বদিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, যৌথ নৌবাহিনী মোতায়েনের পর পরিস্থিতি এখন শান্ত রয়েছেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা