ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শঙ্কামুক্ত তামিম ইকবাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৩-২০২৫ দুপুর ১:১৯

অবশেষে এলো স্বস্তির খবর। গতকাল সকালে হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল তামিম ইকবালকে। ডিপিএলের ম্যাচে খেলতে গিয়েছিলেন মাঠে আর দিন শেষ করেছিলেন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে। হার্টে রিং পরানোর পর ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল, পুরোপুরি ঝুঁকিমুক্ত নন তিনি। যে কারণে তাকে রাখা হয়েছিল ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে। 

অবশেষে আজ মঙ্গলবার দুপুরে জানা গেল, শঙ্কা পেরিয়ে গেছেন তামিম ইকবাল। যে কোন সময় পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে হাসপাতাল ছাড়তে পারবেন তিনি। 

সাভারের কেপিজে  হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, 'একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা। উনি (তামিম) সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।'

যদিও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে পরের তিন মাস পর্যবেক্ষণে থাকবেন তিনি, 'আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন।'  

এদিকে আজ সকালে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, দুপুরে তামিম ইকবালের কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হবে তাকে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে