সুখবর দিলেন মেয়ে-জামাই, যা বললেন অভিনেতা
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। এদিকে বাবা হয়ে উচ্ছ্বসিত জামাই কেএল রাহুল। সংসারে নতুন অতিথির আগমনের এই সুখবর নিজেরাই জানালেন তারকা দম্পতি।
এ খবরের পর মেয়ে-জামাইয়ের পোস্ট শেয়ার করে একটি ইমোজি দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সুনীল। আথিয়ার ভাই আহানও ইমোজিতে মামা হওয়ার আনন্দ ফুটিয়ে তুলেছেন। ইন্ডাস্ট্রির বহু সেলিব্রিটি ও বন্ধুরাও দম্পতিকে ভালোবাসায় ভরিয়েছেন। অভিনেতা বিক্রান্ত ম্যাসি লিখেছেন, ‘ঈশ্বর তোমাদের পরিবারকে আশীর্বাদে ভরিয়ে দিক।’
দিন কয়েক আগে সুনীল শেঠির রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বলেছিলেন, তিনি পরবর্তী সিজনে তার নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে আসবেন। বলা যায়, এবার সেই ইচ্ছে পূরণের পথে অভিনেতার।শুধু তাই নয়, আথিয়ার অন্তঃসত্ত্বাকালিন অবস্থার কথা উল্লেখ করে সুনীল বলেন, ‘এই সময়টা প্রতিটি মেয়ের জীবনেই খুব সুন্দর। আমার মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা নয়।’ এমনকি আথিয়াকে সুন্দরী বলেও উল্লেখ করেছেন অভিনেতা।
২০২৩ সালের জানুয়ারিতে সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে বিয়ে হয় আথিয়া শেঠি এবং কেএল রাহুলের। ২০২৪ সালের নভেম্বরে গর্ভাবস্থার কথা ঘোষণা করেন। দিনকয়েক আগে দম্পতি তাদের গর্ভাবস্থার ফটোশুটের বেশ কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছিলেন।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?