তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন সাকিবের বাবা-মা
তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে তারা হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে।
কেপিজে হাসপাতাল থেকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
একপ্রকার 'মৃত্যুর দুয়ার' থেকে ফিরে এসেছেন তামিম। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন, ভক্ত-সমর্থক থেকে শুরু করে গোটা দেশের মানুষ। দীর্ঘ সময় একসঙ্গে বাইশগজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
গতকাল (সোমবার) রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, “আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”
তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন, “তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’ “তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।”- যোগ করেন সাকিব।
প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।
সর্বশেষ জানা যায়, কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী