‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন
‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। গতকাল সোমবার (২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেন তিনি।
নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন ওই ব্যক্তি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’ উল্লেখ করেছেন।
দল গঠনের তারিখ দেওয়া হয়েছে গতকাল সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন। তবে কোন সালের ৩০ এপ্রিল এই দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করা হয়নি।
আবেদনে আরও জানা যায়, নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে উজ্জল রায় নির্বাচিত হয়েছেন বলে জানান। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব নম্বর না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল থাকার বিষয় উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান