ঢাকা রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৩-২০২৫ বিকাল ৬:১০

খুব সম্ভবত ২৪ ঘণ্টা আগে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটার স্বাক্ষী হয়েছেন তামিম ইকবাল। দুই দু’বার  হার্ট অ্যাটাক করায় তাকে লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। এরপর তার হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয় রিং, তবুও চিকিৎসকরা বলছিলেন তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। আজ সকাল হতেই সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তামিম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা, পরস্পর পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহবান জানিয়েছেন তামিম। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক যখন জীবন সন্ধিক্ষণে, সেই সময় তার অতীতে করা মানুষের জন্য কিছু সহায়তার ঘটনা সামনে আসে। তেমনই একটি ঘটনা উল্লেখ করে তামিম লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’

তিনি আরও লিখেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’

মানুষের ভালোবাসার কথা স্মরণ করে তামিম বলেন, ‘আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

এভাবে যে কারও বিপদে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দেশসেরা এই ওপেনার, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’

‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’, আরও যোগ করেন তামিম।

প্রসঙ্গত, গতকাল (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। আজ সকাল থেকে তার অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এমএসএম / এমএসএম

ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ

কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড

টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’