মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ
২৬ মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ছিল। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ২৬শে মার্চের ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ৯ মাসব্যাপী এই যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করে এবং বিশ্বের বুকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বুধবার (২৬ মার্চ) সারাদেশের ন্যায় ময়মনসিংহে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচী সমূহের অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের পর নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রতিনিধিসহ অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধি। এ সময় আরো পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ময়মনসিংহের বিভিন্ন বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন স্তরের জনগণ। আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরিশেষে জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টাউন হল চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য গণের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত