ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তাড়াশে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ১:৮
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, তাড়াশ থানা, তাড়াশ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তাড়াশ প্রেসক্লাব ও তাড়াশ উপজেলায় কর্মরত সংবাদকর্মীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৮ টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার