ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগ নেতা'কে ছাড়াতে বিভিন্ন থানায় তদবির করছেন ছাত্র সমন্বয়ক পরিচয়ে একাধিক যুবক


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:১

চট্টগ্রামের কর্ণফুলী থেকে আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কর্ণফুলী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ শিকদার'কে ছাড়াতে কর্ণফুলী থানায় তদবির করছেন কর্ণফুলী উপজেলার ছাত্র সমন্বয়ক পরিচয়ে একাধিক যুবক।

২৫" মার্চ মঙ্গলবার রাত নয়টার দিকে কর্ণফুলী থানা এলাকা থেকে আরিফ শিকদার'কে আটক করে চাঁদগাও থানায় নিয়ে যায় পুলিশ,এর পরই  আরিফকে ছাড়াতে ওসি কর্ণফুলীর কাছে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী একাধিক যুবক'কে তদবির করতে দেখা যায়। 

আটককৃত আরিফ শিকদার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউপির সিয়ার মিয়ার বাড়ি এলাকার মো: হারুনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,আরিফকে আটক করার সাথে সাথে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী মিজানুর রহমান খোকাও সাজিদ রায়হান সাজ্জাদ সহ আরও ৭/৮ জন যুবক মইজ্জ্যারটেক পুলিশ বক্সের পিছনে অবস্থান করে পরে পুলিশ বক্সের সামনে কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ আসলে মিজানুর রহমান খোকা ও সাজিদ রায়হান সাজ্জাদ সহ আরও ৭/৮ জন যুবক পুলিশ বক্সের সামনে এসে ওসির সাথে আরিফের আটকের বিষয়ে কথা বলে,দীর্ঘক্ষণ চলা কতকপতনে কোনো সুবিধা করতে না পেরে তারা রওনা দেয় চাঁদগাও থানার উদ্দেশ্যে সেখানে গিয়েও নাকি চলে আরিফ শিকদার'কে ছাড়াতে তদবির, সূত্র বলছে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই ফিরেছিলেন তদবির করা ওই একাধিক যুবক। এবিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ দৈনিক সাঙ্গু'কে জানান,রাত ৯টার দিকে আমি মইজ্জ্যারটেক পৌঁছালে সেখানে কয়েকজন ছাত্র প্রতিনিধি আমার সাথে কথা বলতে আসে আরিফের আটকের বিষয়ে,তাদের দাবি আরিফ কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না,সে কখনো আওয়ামী লীগ করে নাই,সেটা বললে পরে আমরা তাদের কে আরিফের দলীয় ছবি এবং পদ পদবির ছবি দেখানো হয়,আমরা তাদেরকে বলেছি আরিফের সাথে আওয়ামী লীগের রাজনীতি সসংশ্লিষ্টতা পেয়ে তাকে আটক করে চাঁদগাও থানায় প্রেরন করা হয়েছে।

চাঁদগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আফতাব উদ্দিন জানান,গতকাল রাতে কর্ণফুলী থানা এলাকা থেকে বিভিন্ন অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবিষয়ে মিজানুর রহমান খোকার মুঠোফোনে একাধিকবার ফোন করে ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়