ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শীর্ষ দশে সাকিব-মুস্তাফিজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ সকাল ৯:৩৩

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিং তালিকায় তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়ে নয় নম্বরে জায়গা করে নিয়েছেন সাকিব। আর বাঁ হাতি পেসার মুস্তাফিজ আছেন দশম স্থানে।

সাকিবের রেটিং পয়েন্ট এখন ৬২৮। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন সাকিব। এতে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে এই ফরম্যাটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থাকা সাকিবের।

৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে দশমস্থানেই আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন ফিজ। র‌্যাংকিংয়ে উন্নতি না হলেও রেটিং বেড়েছে এই বাঁ-হাতি পেসারের। 

এক ধাপ করে এগিয়ে ষষ্ঠ ও সপ্তমস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার দুই স্পিনার অ্যাস্টন আগার ও এডাম জাম্পা। এই তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। তার রেটিং পয়েন্ট ৭৯২।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি